মহাকাশে মাইনিং রোবট পাঠাচ্ছে চীন

২৯ সেপ্টেম্বর, ২০২০ ০৭:৫১  
বিশ্বে প্রথমবারের মতো মহাকাশে মাইনিং রোবট পাঠাতে যাচ্ছে চীন। আগামী নভেম্বরে পাঠানো হবে এই অ্যাস্টেরয়েড মাইনিং রোবট- এনইও-১। খবর অনুযায়ী, এই এনইও-১সম্ভবত চাইনিজ লং মার্চ রকেটের একটি সেকেন্ডারি পেলোড হতে চলেছে। বেইজিং-এর বেসরকারি কোম্পানি অরিজিন স্পেস জানিয়েছে, মাইনিং রোবটটি কিন্তু আদতে কোনও রকম মাটি খোঁড়াখুঁড়ির কাজ করবে না। গ্রহাণু পর্যবেক্ষণ করবে। এক সাক্ষাৎকারে অরিজিন স্পেস-র কো-ফাউন্ডার য়ু তিউয়ানহং জানান, অন্যান্য স্পেসক্রাফ্টের তুলনায় এই স্পেসক্রাফটটি অনেক হালকা হতে চলেছে। এর ওজন হবে মাত্র ৩০ কেজি। এই প্রোজেক্টের লক্ষ্য স্পেসক্রাফ্ট অরবিট্যাল ম্যানুভার, মহাজাগতিক তাপমাত্রা- এই সব বিষয় পরীক্ষা করে তুলে ধরা।